লংগদু প্রতিনিধি | ১২:৪৫ পিএম, ২০২২-১১-২৮
রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের নিয়ে সমন্বয় সভার আয়েজন করা হয়েছে।
সোমবার ( ২৮ নভেম্বর) সকাল ৯ টায় বগাচতর মহাজনপাড়া আদর্শ মাদ্রাসার একটি হল রুমে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বগাচতর ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জুবাইয়দুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ট সুপারভাইজার মাওলানা নাছির উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা সোহেল আহমদ, মহাজনপাড়া আদর্শ মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ শাহাজান সহ স্থানীয় আলেম ওলামা ও ইফার শিক্ষক শিক্ষিকাগণ।
এসসয় উপস্থিত বক্তব্যে শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ফাউন্ডেশনের মাধ্যমে তারা কোমলমতি শিশুদের ইসলামিক জ্ঞান শিক্ষা ব্যবস্থায় কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, এতিম শিশুরা বিনামূল্যে লেখা পড়া করার সুযোগ পাচ্ছেন।
প্রধান অতিথি মাওলানা নাছির উদ্দীন বলেন, ইসলামিক ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক গণশিক্ষা কেন্দ্র গুলো ছোট ছোট কোমলমতি শিশুদের ইসলামিক জ্ঞান, আচার-আচরণ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছে। আমি আশা করবো সকলে ফাউন্ডেশনকে নিজের মনের করে কোমলমতি শিশুদের পাঠদান দিয়ে যাবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited