কাপ্তাই প্রতিনিধি | ১২:৪৭ পিএম, ২০২২-১১-২৮
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় আউট অব স্কুল চিলড্রেন প্রোগাম( পিইডিপি- ৪) এর উদ্যোগে বাস্তবায়ন সহায়ক সংস্থা আশ্রয় অঙ্গন এর সহযোগিতায় সোমবার ( ২৮ নভেম্বর) হতে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ।
এতে প্রথম ব্যাচে কাপ্তাই আশ্রয় অঙ্গন এর ৬৯ টি শিখন কেন্দ্রের মধ্যে ৩৫ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার অংশ নিচ্ছেন বলে জানান রাঙামাটি আশ্রয় অঙ্গন এর নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমা।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রথমদিনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন।
রাঙামাটি আশ্রয় অঙ্গন এর নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমার সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জগলুল হায়দার, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর গোলাম গফুর।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited