নিজস্ব প্রতিবেদক | ০২:২০ পিএম, ২০২২-১১-২৮
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা হতে এইবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪ জন পরীক্ষার্থী যার মধ্যে পাশ করেছেন ৮ শত ৫১ জন এবং শতকরা পাশের হার ৮৪.৭৬%। মোট জিপিএ - ৫ পেয়েছে ১ শত ১৩ জন ।
তৎমধ্যে কাপ্তাই উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে সর্বোচ্চ জিপিএ - ৫ পেয়েছে ৬৮ জন । এইবারও জিপিএ - ৫ এর বিবেচনায় রাংগামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।
এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৯.২৭%। এইবছর উপজেলার ২ টি মাদ্রাসা হতে ১ শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১শত ৩৬ জন পরীক্ষার্থী।
তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১২১ জন অংশ নিয়ে সকলে পাস করেছে,অর্থাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান হতে ২১ জন জিপিএ - ৫ পেয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায়
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই ফলাফল সংগ্রহ করা হয়।
এইসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, কাপ্তাই উপজেলায় ভালো ফলাফল অর্জনে আমি কাপ্তাই ইউএনও, জেলা শিক্ষা অফিসার, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited