কাপ্তাই প্রতিনিধি | ০৪:১১ পিএম, ২০২২-১১-২৮
২০২২ এ অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে প্রতিবারের মতো এবারও রাঙামাটির জেলার মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।
এইবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল হতে এসএসসিতে ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন পাস করেছে এবং ৬৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, একজন শিক্ষার্থী বেশ কয়েকটি পরীক্ষা অংশ নিলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঐ শিক্ষার্থী আর পরীক্ষায় অংশ নিতে পারেন নাই বিধায় ফলাফল বিবেচনায় পাসের হার শতভাগ আসে নাই। তবে বাকি সবাই কৃতিত্বের সাথে এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এ প্রতিষ্ঠানটি রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।
কাপ্তাই নৌবাহিনী স্কুল সূত্রে জানা যায়, এই প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এই স্কুলে এসএসসিতে মোট পাশের হার ৯৮.৮১%।
বিষয়টি নিশ্চিত করে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহামদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্য অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করব। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited