রাজস্থলী প্রতিনিধি | ১১:১৮ এএম, ২০২২-১১-২৯
রাঙামাটির রাজস্থলী উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) আয়োজিত উদ্বুদ্ধকরণ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ), মো. জুনাইদ , বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইলাঅং মারমা, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জীয়া উদ্দিন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, জনপ্রতিনিধি, লিগ্যাল এইড কমিটির সদস্যরা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।এর আগে সকাল ৯ থেকে দুইটা পর্যন্ত রাজস্থলী বাসষ্টেশন হান্নান মেস্তরী ও এরশাদের সঙ্গে বিরোধী জায়গায় এবং রাজস্থলী বাজার জসময় তংচঞ্চ্যা ও বাপ্পী তংচঞ্চ্যার সাথে বিরোধী জায়গায় পরিদর্শন করেন।বাঙ্গালহালিয়া বাজার , ইউনিয়নের চারটি নালিশী জমিতে সরেজমিন মীমাংসা সভা করা হয়।
মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ) মোঃ জুনাইদ বলেন সকলকে সরকারী খরচে আইনগত সহায়তা, পরামর্শ ও বিকল্প বিরোধ মীমাংসা প্রসঙ্গে বিস্তারিত জানান। এসময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন এলাকার ভূমি বিরোধ সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এবং ইউনিয়ন পরিষদে আয়োজিত লিগ্যাল এইড কমিটি সকল কার্যক্রমের খোজ খবর নেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited