নিজস্ব প্রতিবেদক | ০৫:২৬ পিএম, ২০২০-১০-২০
দুর্গম এলাকার বাসিন্দাদের যোগাযোগ সুবিধা নিশ্চিতে পর্যটন শহর রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলোকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপকহারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ। মঙ্গলবার শহরের অন্যতম আসামবস্তি-কাপ্তাই সড়কসহ তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কের ব্রীজ স্থাপনে প্রায় ৩৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান চৌধুরী, ঠিকাদার জসিম উদ্দিন, মিশুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আসামবস্তী-কাপ্তাই সড়ক দু’লেনকরণ এবং ৪ কোটি টাকা ব্যয়ে তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কে ৪৮ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এই সড়ক মেরামত ও ব্রীজ নির্মাণকাজ শেষ হয়ে রাঙামাটি শহরের সাথে কাপ্তাই ও ভেদভেদীর সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি পর্যটন সেক্টরেও বিশাল সম্ভাবনার দ্বার উম্মোচন হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited