আলমগীর মানিক | ০৩:২১ পিএম, ২০২২-১২-০১
আলমগীর মানিক
সঙ্গীত শিক্ষার আড়ালে ছাত্রীকে ধারাবাহিক যৌনপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক রনজিত পাটোয়ারীকে ০৮ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
বৃহস্পতিবার দুপুরে আসামীর উপস্থিতিতে নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এর আদালত এই আদেশ দিয়েছেন।
রায়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী পিপি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে নারীদের প্রতি যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির মতো অপরাধ কর্মকান্ড কমে আসবে।
এদিকে,আদালতে বিচারক তার রায় ঘোষণার সময় বলেন, আসামী রনজিত পাটোয়ারী ভিকটিমের গানের শিক্ষক হওয়ার সুযোগ নিয়ে গত ২৬/০৪/২০২২ইং তারিখ হতে ১০/০৩/২০২২ইং তারিখ পর্যন্ত প্রায় দুই বছর পর্যন্ত সময়কালে বিভিন্ন সময়ে কমপক্ষে তিনবার অবৈধ যৌনকামনা চরিতার্থ ও শ্লীলতাহানী করেছেন মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় আসামীকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫লাখ টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন আদালত। এই জরিমানার অর্থ ভিকটিমকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনাও দিয়েছেন আদালত।
ইতিমধ্যেই আসামী কারাগারে থাকাকালীন সময়গুলো সাজার মেয়াদ হিসেবে কারাদন্ডের মেয়াদ থেকে বাদ দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।
রায় ঘোষনার সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, আসামীর নিজের ইউনির্ভাসিটিতে পড়–য়া একটি মেয়ে সন্তান রয়েছে। আসামী সঙ্গীত শিক্ষকের মুখোশ পড়ে সঙ্গীতকে তার বিকৃত যৌনাচারের হাতিয়ারে পরিণত করে তার মেয়ের চেয়েও বয়সে অনেক ছোট ভিকটিম ছাত্রী ...চাকমাকে একাধিকবার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানি করেছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited