নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৮ পিএম, ২০২২-১২-০১
খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেলাই মেশিন বিতরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর সহযোগিতায় ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
একই দিনে সকাল ১১টার দিকে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনের রোড শো উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী। রোড শোটি খাগড়াছড়ি জেলা শহর হয়ে ভাইবোন ছড়া, মাইসছড়ি, মাটিরাঙ্গা উপজেলা প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এসে শেষ হয়।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাধারণ পাবলিক গ্রন্থগারে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র, সেলাই মেশিন বিতরন উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের ডা: সুবল জ্যোতি চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ মেডিকেল ক্যাম্পেইন এর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শান্তিচুক্তির কারণেই পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্টির ভাগোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন শান্তি চুক্তির ফলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, খাগড়াছড়ি প্রাইমারি শিক্ষকদের ট্রেনিং সেন্টার পিটিআই সেন্টার, রাঙ্গামাটি নার্সিং কলেজ, রাঙ্গামাটি কৃষি ডিপ্লোমা কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি হাসপাতাল ভবন, উপজেলা কমপ্লেক্স ভবন, জেলার প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, খাগড়াছড়ি ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited