নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ এএম, ২০২২-১২-০৩
সারাদেশের ন্যায় রাঙামাটির মেহনতি মানুষরাও তাদের জীবন জীবিকা নিয়ে চরম কষ্টাবস্থায় দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা ও রাঙামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া। তিনি বলেন, ‘দেশের ন্যায় রাঙামাটির সাধারণ মেহনতি মানুষগুলোও শান্তিতে নেই। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। চালের দাম বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষমতাসীনরা বলেছিল- ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে, কিন্তু এখন ৭০ থেকে ৮০ টাকার কম চাল মিলে না।
নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন ঠিকাদারী কাজগুলো বন্ধ করে রাখা হয়েছে এতে করে সাধারণ খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। অথচ সরকারীদলের লোকজন লুটপাটে ব্যস্ত থেকে সাধারণ মেহনতি মানুষের কোনো চিন্তাই করছেনা। তাই এই লুটেরা সরকারকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য শ্রমিকদের রাজপথে নামার আহবান জানিয়েছেন শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।
শুক্রবার রাতে রাঙামাটি শহরের রাজবাড়ি স’মিল সম্মুখে ৮নং ওয়ার্ড শ্রমিকদলের কমিটি গঠন পূর্ববর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর, যুগ্ম সম্পাদক ইদ্রিস মিয়া, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হিরুন মিয়া।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটি জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক। এসময় শ্রমিকদল নেতা ফারুকসহ শ্রমিকদলের বিভিন্ন স্তুরের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মো: রফিককে সভাপতি ও মোঃ সাগরকে সাধারণ সম্পাদক করে আট নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট্য ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited