খাগড়াছড়ি প্রতিনিধি | ০৫:২৮ এএম, ২০২২-১২-০৩
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ির পঙ্খিমুড়া এলাকায় সড়কের উপর থেকে রমজান আলী (৩৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে গুইমারা থানার পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। রমজান চট্টগ্রামের খুলশির আমবাগান এলাকার ইউসুছ সিকদারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রমজান পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। রাতে চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে খাগড়াছড়ি আসে। পরে সিন্দুকছড়ির পঙ্খিমুড়া এলাকায় স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, নিহত যুবকের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তবে এ ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনার রূপ নিয়েছে। এ ঘটনায় আরো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবী করছে। এছাড়াও কি বা কেন এ হত্যাকা- তা নিয়ে নানা ধরনের মন্তব্য উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাধারন মানুষের মুখে মুখে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited