নিজস্ব প্রতিবেদক | ০৭:২৪ পিএম, ২০২২-১২-০৩
রাঙামাটিতে কারাবন্দীদের আইনী সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দী ও প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সরকারী খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহি ও মান নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার ২রা ডিসেম্বর বিকেলে রাঙামাটি জেলা কারাগারে এই সমন্বয় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়।
এতে আটক কারাবন্দী ও লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীদের মধ্যে উক্ত সমন্বয় সভা ও গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ।
সভায় অন্যান্যের মধ্যে জেলার মো আতিকুর রহমান, ডেপুটি জেলার মোঃ গোলাম সাকলাইন সহ কারাগারের কর্মকর্তা - কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্যানেল আইনজীবীদের মধ্যে এড. মোঃ আব্দুল গাফফার মুন্না, মোঃ শহীদুল ইসলাম, মামুনুর রশীদ, মিলন চাকমা, সেলিমা ওয়াহিদা, শফিউল আলম মিয়া, মোঃ রাশেদ ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা পেতে কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ শুনেন, তিনি এবং প্যানেল আইনজীবীরা সমস্যাগুলো শুনে তার জন্য আন্তরিকভাবে কাজ করবেন মর্মে উপস্থিত কারাবন্দীদের নিশ্চিত করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited