নূর হোসেন মামুন | ১১:০৬ পিএম, ২০২০-১০-২০
কাপ্তাইয়ে চলন্ত গাড়িতে একা পেয়ে উপজাতীয় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় শাহিন ও শওকত নামের ২জন সিএনজি চালককে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। মঙ্গলবার (২০ই অক্টোবর) রাতে পৌনে ১০টায় বাঙ্গালহালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে ডাক বাংলো এলাকায় চলন্ত গাড়িতে একা পেয়ে সিএনজি চালক শওকত হোসেনের সহযোগিতায় ধর্ষণের চেষ্টায় কলেজ ছাত্রীর শরীরে হাত দেয় সিএনজি চালক শাহিন। বুঝতে পেরে ওই কলেজছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে সড়কে গড়িয়ে পড়ে আহত হয়। এসময় পেছন থেকে গণপরিবহণ আসলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালায় সেই দুই চালক।
পরে ভুক্তভোগী কলেজছাত্রী বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনাবাহিনী, রাইখালী-বাঙ্গালহালিয়া সিএনজি মালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রাত পৌনে ১০টায় তাদের আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটক সিএনজি চালক মো. শাহিন রাঙ্গুনিয়ার কোদালা এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং আটক শওকত হোসেন পাশ্ববর্তী রাঙ্গুনিয়ার সন্দিপ পাড়া এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরী জানান, ‘ধর্ষণের চেষ্টায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আগামীকাল তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited