নিজস্ব প্রতিবেদক | ১১:০৬ এএম, ২০২২-১২-০৪
আবারো বান্দরবানের রোয়াংছড়ি, রুমার ও থানচিতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আজ রবিবার (৪ ডিসেম্বর) থেকে (১১ ডিসেম্বর) পর্যন্ত ৮ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে ১০ম বারের মতো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত জনস্বার্থে প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রোববার (১১ ডিসেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোয়াংছড়ি, রুমা ও থানচি এ তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে আবারো ৮ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited