নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২২-১২-০৫
সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এই শ্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়।এর আগে জেলার চেঙ্গী স্কয়ার হতে একটি শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্তর প্রদক্ষিন করে
খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে শোভাযাত্রা শেষ করে আলোচনা সভায় মিলিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ- মজিবর রহমান । এতে খাগড়াছড়ি পিসিএনপির সভাপতি মোঃ-আব্দুল মজিদের সভাপতিত্বে কেন্দ্রেয় ও স্থানীয় নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন,চুক্তির আগে থেকে এখানো পাহাড়ে রক্তের হলিখেলা করে যাচ্ছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো। পার্বত্য এলাকার সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।পার্বত্য চুক্তিতে লক্ষ্য উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা কিন্ত শান্তি চুক্তির পর জেএসএস (সন্তুর) অসহযোগিতার কারনে এখন আরো অশান্তিতে রুপান্তর হয়েছে পাহাড়।
অস্ত্রবাজি, চাঁদাবাজি, খুন এসব তো পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা জেএসএস সন্তুর নেতৃত্বেই করে। অবৈধ অস্ত্র দিয়ে মানুষ খুন ও চাঁদাবাজির সমস্ত দায় জেএসএসকেই নিতে হবে। সন্তু লারমাকে প্রশ্ন রেখে কাজী মজিব বলেন চুক্তির কোথায় উল্লেখ আছে নাকি যে চুক্তি পুরোপুরি বাস্তবায়নে দেরী হলে অস্ত্রবাজি, চাঁদাবাজি, খুন অপহরন করতে হবে? আপনাদের প্রতি একটাই শর্ত ছিলো অবৈধ অস্ত্র পরিহার করা। আপনারা সেটা করতে সময় নস্ট করছেন কেনো?
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited