রাজস্থলী প্রতিনিধি | ০৫:৩৫ পিএম, ২০২২-১২-০৬
রাজস্থলীতে চুলার আগুনে পুড়ে গেছে দুই পরিবারের দুইটি রান্নাঘরসহ বসতঘর।
৫ ডিসেম্বর রাত২ টার দিকে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়ার ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নংওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার ও ৮ নং ওয়ার্ডের মেম্বার সজিব খিয়াং বলেন, খবর পেয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর রান্নাঘর সহ বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দুইজন ইউপি সদস্য জানান।
তবে অবহেলিত এ খিয়াং সম্প্রদায়ের দাবি আগুনে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন,দুর্গম ধনুছড়ি পাড়ায় আগুনে দুটি বসত ঘর পুড়ে গেছে খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন হতে সহযোগিতার আশ্বাস দেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited