রাজস্থলী প্রতিনিধি | ০৬:০৬ পিএম, ২০২২-১২-০৬
রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শফিপুর শিবির এলাকার বাসিন্দা মৃত সাবেক মেম্বার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবক রবিবার থেকে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া মোহাম্মদ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। সালাউদ্দিনের বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন জানান, গত ৪ ডিসেম্বর রবিবার আনুমানিক সকাল ১০ টার দিকে তার বন্ধু মোক্তার হোসেনের সাথে উপজেলার দিকে আসার পর কোথায় গেছে আর জানাযায়নি। সালাউদ্দিন সন্ধ্যায় বাড়িতে না আসাতে এশারের নামাজের পর তাকে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পান, এবং সারারাত ট্রাই করেও মোবাইল সংযোগ পাননি। রাজস্থলী উপজেলার আমতলি, মুবাছড়ি, নাড়াইছড়ি, বান্দরবান ইসলামপুর, রাজভিলা সহ বিভিন্ন জায়গাই খোজাখুজি করে সালাউদ্দিনের কোনো সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। তাকে অনেক খোজাখুজির পর নিখোঁজ সালাউদ্দিন কে না পেয়ে তার বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন বাদি হয়ে গত ৫ ডিসেম্বর সোমবার রাত ১০ টায় রাজস্থলী থানায় একটি নিখোঁজ হওয়ার সাধারন ডাযেরী করেন। এ দিকে ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান,মজিবুর রহমানের ছেলে সালাউদ্দিন কে উদ্ধারের চেষ্টায় চন্দ্রঘোনা থানা ও রাজস্থলী থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরেখবর এবং তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রশাসন উদ্ধার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে আশ্বাস দিয়েছেন।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, শফিপুর এলাকার সালাউদ্দিন নামক এক যুবকের নিখোঁজ ডাযেরী থানায় করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টায় প্রশাসন কাজ চালিযে যাচ্ছেন বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited