কাপ্তাই প্রতিনিধি | ০৩:৫৩ পিএম, ২০২২-১২-০৭
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর উপর নির্ভরশীল শিলছড়ি জলদাস পাড়া বিত্তহীন সমবায় সমিতির জেলেদের মাঝে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন বিতরণ করা হয়েছে।
চলমান বিশ্বকাপের উত্তেজনায় অংশগ্রহণ এবং
বাকি ম্যাচগুলো উপভোগ করার জন্য এই সমিতির সদস্যদের এই রঙিন টেলিভিশন বিতরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
তিনি আরোও জানান অনেকদিন ধরে জেলেরা
টেলিভিশন দেবার জন্য আবদার করে আসছিলেন।
বুধবার (৭ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা
নির্বাহী কর্মকর্তার দপ্তরে শিলছড়ি জলদাস পাড়ার বিত্তহীন সমবায় সমিতির সদস্যদের হাতে রঙিন টেলিভিশন তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা
দেলোয়ার হোসেন, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। টেলিভিশন পেয়ে জেলে সোনারাম জলদাস, যদু জলদাসসহ অনেকে কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited