নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২২-১২-০৮
রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ডেন্টাল চিকিৎসক রনজিৎ কুমার ধর। তার পার্শবর্তী বাসিন্দা চন্দন ধর এর অত্যচারে অতিষ্ট হয়েছে বলে গত ১৫ই নভেম্বর রাঙামাটি পৌরসভার মেয়র বরাবর অভিযোগ করেও এখনো কোন সুরাহা পাননি তিনি। তিনি বলেন, পারিবারিক ভাবে ৩০বছর আগের নির্মিত ময়লা পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন রয়েছে তা ভরাট করে ময়লা পানি নিষ্কাশন বন্ধ সহ নানাবিধ অত্যাচার করছে পার্শবর্তী বাসান্দা চন্দন ধর। এর আগেও বাড়ীর পার্শ্ববর্তী বাসিন্দা চন্দন ধর, পিতা-মৃত অধীর ধর তার নির্মাণাধীন বাড়ীর জন্য নির্মাণ সামগ্রী এনে রনজিৎ কুমার ধর এর সীমানা প্রাচীর ঘেঁষে রাখার ফলে প্রাচীরটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে হেলে পড়ে।
এই নিয়ে পৌরসভার মেয়র বরাবর অভিযোগ করি। কিন্তু এখনো পৌরসভার কতৃক কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এদিকে আবার আমার পানি নিষ্কাশনের যে ড্রেন রয়েছে তা ভরাট করে দিচ্ছে পার্শবর্তী বাসিন্দা চন্দন ধর। শুধু ড্রেন না চন্দন ধর তার নির্মানাধীন বাড়ির ওয়াল নির্মান করতে গিয়ে আমার বাসার ছাদের টিন নষ্ট করেছে। আমাকে না জানিয়ে আমার ছাঁদের টিন নষ্ট করছে। এতে বর্ষার পানি ঢুকে ক্ষতিগ্রস্থ হবে আমার বসতবাড়ির । তিনি আরো বলেন, অভিযোগ দেওয়ার কারণে দিন দিন চন্দন ধরের তার অত্যচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে এই বিষয় গুলো মৌখিক ভাবে পৌরসভার উপ-সহকারী মোস্তাফিজুর কে অবগত করেছেন বলছেন তিনি ।
এবিষয়ে পৌরসভার উপসহকারী মোস্তাফিজুর রহমান সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এদিকে ড্রেন ভরাটের বিষয়ে জানতে চন্দন ধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ময়লা পরিস্কার করতেছি ময়লা গুলো কই রাখবো আর ওখানে পানি নাই, আমি কোনো ড্রেন ভরাট করছি না।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited