বান্দরবান | ০৯:১১ পিএম, ২০২২-১২-০৮
বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৪৭কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের অলীক্ষ্যং ৩নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
প্রকল্পগুলোর মধ্যে বান্দরবান এলজিইডির ৪৬ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা,এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩২ লক্ষ টাকা।
এসব প্রকল্প উদ্বোধন শেষে বাইশারী ইউনিয়নে অলীক্ষ্যং পুলিশ ক্যাম্প মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরীও বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফরের যৌথ পরিচালনায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে মতবিনিময় সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি বাইশারী অলীক্ষ্যং এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্যঞ্চলে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, তাই আলিক্ষ্যংবাসীর চিন্তার কিছুই নেই, এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, বান্দরবান জেলার মসজিদ, ক্যায়াং (বিহার), মন্দির, গির্জা, কবরস্থান, শ্মশানসহ সকল প্রকার উন্নয়ন বাস্তবায়ন ও নির্মাণ করে সব ধর্মের মানুষের কল্যাণে সহযোগিতা করে যাচ্ছে সরকার, এই সময় মন্ত্রী শান্তি সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পার্বত্য মন্ত্রী মতবিনিময় সভা শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল, সৌর বিদ্যুৎ, ছাগল ও কৃষকদের ধানের বীজ বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম চৌধুরী অতিরিক্ত সচিব ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহাম্মদ হারুন-আর রশীদ উপসচিব সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক সোলার প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ডা: শেখ সাঈদী বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জিয়াউল ইসলাম মজুমদার নির্বাহী প্রকৌশলী এলজিইডি, বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, জেলা পরিষদে সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, থানার ওসি টানটু সাহা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited