নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২২-১২-০৯
রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস ও মোটরসাইকেল এর সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর নামক এলাকায় এঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালকের নাম মোঃ আব্দুল্লাহ আল হাসিব (২০)। সে কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনীর জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব রহমানের ছেলে।
হাসিব কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর প্রথম বর্ষের ছাত্র বলে জানান বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।
এঘটনায় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী তাঁর বন্ধু রিয়াজুল ইসলাম সনেট (২০) নামে আরো এক যুবক আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়রের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং ওই ঘটনায় জড়িত পিকনিক বাস গুলো আটকাতে প্রশাসনকে অবগত করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এ ঘটনায় নিহত যুবক আবদুল্লাহ আল হাসিব হাসপাতালের আনার আগে মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited