বান্দরবান | ০৪:২৮ পিএম, ২০২২-১২-১০
নাইক্ষ্যংছড়ি জোন (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, ১১ বিজিবি) কর্তৃক গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)’র সদস্যদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি জোন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের সাথে শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।আনছার ও ভিডিপি সদস্যরা সর্বদাই বিজিবি‘কে বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞবোধ প্রদানের ছোট প্রয়াস হিসেবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে শনিবার ১০ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)’র ৫৬ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, জোন কমান্ডার।
এসময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ,উপজেলা আনসার ও গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অঞ্চলের শান্তি, সম্প্রীতি নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে বিজিবি’র এ ধরনের কল্যাণ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited