কাপ্তাই প্রতিনিধি | ০৪:৫৭ পিএম, ২০২২-১২-১২
রাঙামাটি কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মুখে পাঠদান কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
সোমবার বেলা ২ টায় স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের মূল ভবনের পশ্চিম পাশটা ভাঙ্গতে ভাঙতে পাশের ছড়ার কিনারে চলে গেছে। বর্ষা মৌসুম হলে অতি বৃষ্টির কারনে স্কুলের মুল ভবনটি যেকোনো মূহুর্তে ছড়ার সাথে বিলীন হবার আশংকা করছেন তাঁরা।
স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, আমাদের মূল ভবনের পশ্চিম এবং দক্ষিণ পাশের মাটি দিনে দিনে ভেঙ্গে যাচ্ছে। যদি বৃষ্টি হয়, তাহলে ভবনের পেছনে মাটি সরে যেকোনো মূহুর্তে স্কুলের মুল ভবনটি পাশের ছড়ার সাথে বিলীন হয়ে যেতে পারে। এইছাড়া ছড়ার অপরদিকে অপরিকল্পিত ভাবে মাঠি ভরাট করে ভবন নির্মাণের ফলে আমাদের মূল ভবনের পেছনে মাটি দিন দিন সরে ছড়ার দিকে চলে যাচ্ছে। আমরা শিক্ষক, শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাসে পাঠদান করছি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই খোকন জানান, অনতিবিলম্বে স্কুলের মূল ভবনের পেছনে অংশ মাটি ভরাট করে ধারক দেওয়াল নির্মাণ না করলে যেকোনো মূহুর্তে ভবনটি পেছনের ছড়ার দিকে ধেবে যেতে পারে। তিনি আরোও জানান, পেছনে মাটি সরার ফলে স্কুলের খেলার মাঠটি দিন দিন সংকোচিত হয়ে আসছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, এই বিষয়ে কাপ্তাই শিক্ষা অফিস এর পক্ষ হতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। অনুমোদন আসলে এর সংস্কার কাজ শুরু করা হবে।
এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, উপজেলা শিক্ষা অফিস সেই বিষয়ে আমাদেরকে চাহিদা চেয়েছিল, এর অনুকূলে আমরা প্রাক্কলন প্রস্তুত করে শিক্ষা অফিসকে প্রেরণ করি, তারা এটা তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে পাঠিয়েছে। তবে এখনো অনুমোদন আসে নাই।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited