আজগর আলী খান | ০৭:৪৭ পিএম, ২০২২-১২-১৩
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পাহাড়ী বাজারগুলোতে পাহাড়ী নারীদের সবজি বিক্রি চোখে পড়ার মতো। দরিদ্র পরিবারের পাহাড়ী নারীরা পাহাড় পর্বত পারি দিয়ে দুর্গম পাহাড়ের জঙ্গল থেকে বিভিন্ন সবজি আহরণ করে বিক্রি করতে দেখা যায়। এমন কি চট্টগ্রাম শহরের, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট, গোচরা বাজার, শান্তির হাট ও পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে সবজি, আপেল, কমলা আঙ্গুর, মাল্টা, কিনে এনে বিক্রি করছেন। এসব বিক্রি করেই আয়ের টাকা দিয়ে তাঁদের সংসার চলে।
এমন দৃশ্য দেখা যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার, ইসলামপুর, বাঙালহালিয়া, রাইখালীবাজার, কারিগরপাড়া বাজারে এসব নারীরা বিভিন্ন তরি তরকারি নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন। এসব বাজারে বিভিন্ন জমিতে উৎপাদিত টাটকা সবজি আহরণ করে বিক্রি করেন।
সরেজমিনে বাঙালহালিয়া ও রাজস্থলী বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতাদের মধ্যে নারীরা সবচাইতে এগিয়ে। বেশীর ভাগই নারীরা টাটকা শাক সবজি বিক্রি করেন। সারাবছর পাওয়া যায় রাজস্থলী উপজেলায় বন জঙ্গল থেকে আহরিত নানান ফলমূল আর শাক সবজি। মূলত দরিদ্র ঘরের নারীরা সংসারে অভাব অনটন কমাতে পাহাড়ের ঝুমে উৎপাদিত বুনো সবজি সংগ্রহ করে হাট বাজারে নিয়ে আসেন বিক্রি করার উদ্দেশ্য। আর এসব ভেজালমুক্ত তরি তরকারি কিনতে ক্রেতারা প্রতিদিন সকাল-বিকাল এ পাহাড়ী বাজার গুলোতে ভীড় জমান। নানান জাতের সবজি নিয়ে বিকাল বেলায় বেশী দেখায়ায বিক্রি করতে। সবজির মধ্যে রয়েছে সময়ে উপযোগী বাঁশকুড়ল, কচুপাতা, কচুরলতি, আধাবানগুনি, কলমিশাক, পালংশাক, সেজনা, ফনা, কাঁচা-পাকা পেঁপে ও কলার মোচা উল্লেখযোগ্য। যে গুলোর অধিকাংশই প্রকৃতি থেকে আহরিত।
বাঙালহালিয়া বাজারে সবজি কিনছিলেন, তারাচন্দ্র তনচংগ্যা, তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে পাহাড়ের উৎপাদিত ভেজালমুক্ত শাক সবজি তাই আমরা প্রতিনিয়ত প্রয়োজন মতে কিনে নিয়ে যায়। তবে বাজার গুলোতে বিক্রেতাদের মধ্যে হাতে গোনা দুই একজন পুরুষ চোখে পড়লেও বেশীর ভাগই নারী বিক্রেতা। পাহাড়ে উৎপাদিত বুনো সবজি অল্প অল্প করে হলেও নানান জাতের সবজি নিয়ে বিকাল বেলায় বিক্রি করতে নিয়ে আসেন উপজাতীয় নারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পাইশু মারমার স্ত্রী বলেন, পাহাড়ে উচুঢালু পথ পাড়ি দিয়ে সবজি সংগ্রহ করে বিক্রি করা খুবই কষ্টকর। তবুও এ কষ্টের বিনিময়ে আয় করা টাকা দিয়ে পরিবারের খরচযোগান দেয়া কিছুটা হলে সম্ভব হবে। এভাবে একে অপরকে দেখে প্রতিনিয়ত সবজি আহরণ করে সবজি বিক্রি করার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রাজস্থলী বাজারে বসা এক বুড়ি মা, প্রতিনিধিকে বলেন, পাহাড় পর্বত ডিঙ্গিয়ে ঝাড় জঙ্গল থেকে সারাদিন বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে এনে বিকালে এ বাজারে বিক্রি করি। সবজি বিক্রি করে দৈনিক ৩ শত থেকে ৪ শত টাকা আয় করি। এ টাকা দিয়ে পরিবারের খরচ যোগান তিনি। এ পার্বত্য রাজস্থলী উপজেলার বিভিন্ন হাট বাজারে ভেজালমুক্ত শাক সবজি কিনতে প্রতিদিন সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষ ভীড় জমান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited