রাজস্থলী প্রতিনিধি | ০১:৫২ পিএম, ২০২২-১২-১৪
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা নিখোঁজ সালাউদ্দিন (২৩) দীর্ঘ ১০ দিনেও সন্ধ্যান মেলেনি। নিখোঁজ সালাউদ্দিন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে। তাকে উদ্ধারের দাবিতে রাজস্থলী বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যনানে উপজেলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিল টি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা চত্বরে মানববন্ধনে মিছিল হয়। গত ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক স্থান থেকে সশস্ত্র সংগঠন জেএসএস সন্ত্রাসীরা নিখোঁজ সালাউদ্দিনকে অপহরণ করেছেন বলে মানববন্ধনে বক্তব্য দাবি করেন। ১৩ ডিসেম্বর সকালে রাজস্থলী উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক মেম্বার মোতালেব হোসেন, জয়নাল আবেদীন, ডালিম বড়ুয়া, শামসুল আলম, সদস্য সচিব রেজাউল আলম, বাদশা আলমঙ্গীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদুল ইসলাম, মহিলা মেম্বার ছালাম আক্তার, মাসুম সরদার, মাসুম তালুকদার, শফিকুল ইসলাম মিঠু , মিজানুর রহমান,কাইয়ুম হোসেন মিরাজ, প্রমুখ। মানববন্ধনে উপজেলার প্রায় দের হাজারের অধিক লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নিকট স্মারকলিপি পেশ করেন। নিখোঁজ সালাউদ্দিনের ভাই
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান হোসেন মুন্না ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন ৪ ঠা ডিসেম্বর শনিবার সকালে প্রতিদিনের ন্যায় রাজস্থলী উপজেলার উদ্যোসে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয় সালাউদ্দিন।কিন্তূ গত ১০ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় রাজস্থলী থানার সাধারণ ডাইরি করেছেন সালাউদ্দিনের বড় ভাই আল আমিন। সালাউদ্দিন দীর্ঘ দিন ধরে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় মাটি কাঁটা গাড়ি ভাড়া দিয়ে দেখা শোনা করে আসছেন। সালাউদ্দিনের পরিবারের দাবি ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া সকালে একটি চায়ের দোকানে চা দোকান থেকে জেএসএসের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেছেন বলে দাবি করেন। মানববন্ধনে একত্বতা ঘোষণা করেছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সহ আরো অনেক।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited