নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২২-১২-১৫
পর্যটকদের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে রাঙামাটি বিজিবি কমান্ডার ট্যুারিস্ট বোট চালকদের উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শুয়ে আছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকগণ এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্যও উপভোগ করতে পারবে। বৃহস্পতিবার বিকেলে পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে বোট চালকদের উদ্বুদ্ধ করতে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানী মুন্সী আব্দুর রউফ অসীম সাহসিকতার সাথে লড়াই করে তাঁর সহযোদ্ধাদের জীবন রক্ষা করেছিলেন। এই বীর সেনার গৌরবগাথা ইতিহাস জানা সকলের দায়িত্ব। তিনি বোট চালকদের বলেন, পর্যটকদের এখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি ভুমিকা রাখতে পারবেন। তাই পর্যটকদের বীরশ্রেষ্ঠের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার আহবান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সুজন বিকাশ বড়ুয়া, বিজিবি রাঙামাটি সেক্টরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল।
পর্যটকগণ যাতে বীরশ্রেষ্ঠের বীরত্বগাথা এবং নানিয়ারচরের অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে পারেন সেজন্য বিজিবি রাঙামাটি সেক্টরের পক্ষ থেকে প্রত্যেক বোটের জন্য প্রচারপত্র প্রদান করেন। এসময় ট্যুারিস্ট বোট মালিক সমিতির সহ সভাপতি মোঃ রমজান আলীসহ প্রায় অর্ধ শতাধিক বোট চালক উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলামের উদ্যোগে ঝুলন্ত সেতুতে লাইটিং করার উদ্যোগ নেয়া হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited