নিজস্ব প্রতিবেদক | ০৫:২৮ পিএম, ২০২২-১২-১৫
হতাশা জাতি, হতাশা ব্যক্তি এবং আতঙ্কিত ব্যক্তি কোন উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
তিনি বৃহস্পতিবার (১৫ ই ডিসেম্বর)রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে, বিলাইছড়ি উপজেলা মিলনায়তনে বেকার মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক সরঞ্জাম ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক দুস্থ, গরীব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।সবাইকে হতাশা না হয়ে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, শান্তি চুক্তি হয়েছে বলে,যা কিছু অর্জিত হয়েছে। শান্তি চুক্তি পূর্ব পর্যন্ত তিন পার্বত্য জেলা কোন উন্নয়ন হয়নি। চুক্তি যখন হয়েছে আজ হোক কাল হোক বাস্তবায়িত হবে। চুক্তির ফলে জেলা পরিষদ,আঞ্চলিক পরিষদ,উন্নয়ন বোর্ড পেয়েছি।
তিনি উপজেলায় কলেজ স্থাপনের ভুমি ব্যবস্থা ঠিক করার জন্য জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আশ্বস্ত করেন এবং বর্তমান সরকার সবসময় শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক, তবে সবচেয়ে বেশি আন্তরিক জননেতা ও ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।সরকার শিক্ষার পাশাপাশি যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন সহ প্রায় সব বিষয়ে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, দূর্ভিক্ষ হবার কোনো সুযোগ নেই বাংলাদেশ। কারণ সরকার সোসিয়াল সেফিটিনেট বা সামাজিক নিরাপত্তা ভিজিডি, ভিজিএফ,মাতৃকালীন ভাতা,বিধবা ও বৃদ্ধ ভাতা এবং ওএমসহ সহ বিভিন্ন সুযোগ দিয়ে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতি ইউনিয়নে ভিজিডি পেত ৩০ জন, বর্তমানে ৬০০ জন করে পাচ্ছে। যা না পাওয়ার সংখ্যা খুবই নগণ্য।
এতে সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান,উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়- এর রাঙ্গামাটির মোঃ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা সমাজ সেবা কার্যালয়ে কর্মকর্তা (অঃদা) প্রদীপ কুমার বড়ুয়া প্রমূখ।
আলোচনা শেষে ৩ টি সাউন্ড সিস্টেম, ৪৩ টি সেলাই মেশিন, অসহায় ৩৩ জনের মাঝে প্রতিজন ৩৫০০ টাকা, উচ্চ শিক্ষার জন্য গরীব মেধাবী শিক্ষার্থীদের ৩৫ জনে জন প্রতি ৩৫০০ টাকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited