খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:০৫ এএম, ২০২০-১০-২১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মা কুলসুম বেগম (৯৭)-কে পিটিয়ে হত্যা করেছে মিজানুর রহমান প্রকাশ কালার বাপ নামের এক ছেলে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমানকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মাদকাসক্ত মো. মিজানুর রহমান মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. সাফায়েতুল্লাহর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দেব মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। ঘটনার দিন মঙ্গলবার বিকালের দিকে মদ্যপ অবস্থায় ছেলে মিজানুর রহমান তার মা কুলছুম বেগমের (৯৭) কাছে নেশা করার জন্য এক হাজার টাকা চায়। এসময় তিনি মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন।
এক পর্যায়ে মো. মিজানুর রহমানকে ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ মাকে লাঠি দিয়ে এলোপাথারী পেটায় ও কিলঘুষি মারে। একপর্যায়ে বৃদ্ধাকে কোলে তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধার হাত ও পা ভেঙ্গে যায়। এসময় তাকে রক্ষায় বৃদ্ধ বাবা এগিয়ে এলে বাবাকেও মারধর করে মাদকাসক্ত ওই যুবক। পরে গুরতর অহত অবস্থায় বৃদ্ধা কুলসুম বেগকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited