লংগদু প্রতিনিধি | ০৬:২৫ পিএম, ২০২২-১২-১৬
রাঙামাটির লংগদুতে যথাযোগ্যভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে লংগদু উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আকিব ওসমান এর সভাপতিত্বে, এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহানেয়াজ চৌধুরী,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবি সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে সকাল ৮ টায় উপজেলার অস্থায়ী স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যোরালে নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited