কাপ্তাই প্রতিনিধি | ১২:১৪ পিএম, ২০২২-১২-১৭
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই শিশু নিকেতন স্কুলে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং সেই সাথে চন্দ্রঘোনা শিশু কিশোর সংগঠন চম্পাকুঁড়ি খেলাঘর আসরে ৫০টি উন্নতমানের চেয়ার প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্কে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে এই অনুদান ও চেয়ার প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের নিকট তুলে দেন।
এসময় ৪১ বিজিবি অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার আগত ব্যক্তিবর্গদের বিজয়ের শুভেচ্ছা জানান। এইসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় থাকবে এবং ভবিষ্যতে জনসাধারনের কল্যাণে আরোও বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে ব্যাটালিয়নের অফিসার, অন্যান্য সদস্যবৃন্দ, স্কুলে ছাত্র-ছাত্রী, সংগঠনের সদস্যগণ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited