রাজস্থলী প্রতিনিধি | ০২:১১ পিএম, ২০২২-১২-১৭
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের প্রতিবছরের ন্যায় এই বছরেও ৬ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে।গত বৃহস্পতিবার সকাল থেকে জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক "আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা" উপাধি প্রাপ্ত ও বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের। ছয় দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালায় তিন পার্বত্য জেলার ১৪৫ জন ধ্যানীবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী মঙ্গলবার বিকালে বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্যে দিয়ে শেষ হবে বলে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু জানান। এদিকে কাউখালী বেতবুনিয়া থেকে আশা ধ্যানী অংসাপ্রু মারমা বলেন বিদর্শন ভাবনার মধ্যে নির্মাণ পথ গামী আমার।তাই পরকালে কে কোথায় যাবেন এবং নিজ গন্তব্যে নিজেই যাচাই করা একটি মাধ্যম বলে মনে করেন। তিনি আরো বলেন প্রতিবছর রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিদর্শন ভাবনা কর্মশালা তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৪০ হতে ১৫০ জনের মতো দায়ক- দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্ৰহন করে।কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে মনোরম পরিবেশ থাকলেও কিন্তূ বিদর্শন কর্মশালা য় অংশগ্রহণ কারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।তার মধ্যে বিহারটিতে শৌচাগার, পাঠি,বালিশ,কম্বলসহ অবকাঠামোর সমস্যা কথা তুলে ধরেন। তাই প্রয়োজনীয় সমস্যা গুলো সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটি জেলার মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দৃষ্টি কামনা করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited