নানিয়ারচর সংবাদদাতা | ০৯:২২ পিএম, ২০২২-১২-২১
রাঙামাটির নানিয়ারচরে বিরল প্রজাতির এক গুইসাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নানিয়ারচর বাজার এলাকায় পাহাড়িদের হারে ধরা গুইসাপটি। গুইসাপটি দেখতে তামাটে লালচে বর্ণের। যার ওজন প্রায় ২ কেজি। এ ধরনের গুইসাপ সচরাচর এই এলাকায় এখন আর দেখা যায় না। সাধারণত এই গুইসাপ গুলো বনে জঙ্গলে দেখা মেলে।
এ খবর ছড়িয়ে পড়লে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা গুইসাপটি উদ্ধারের জন্য লোক পাঠিয়ে গুইসাপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। পরে সেটি একটি বাক্সে বন্দি করে বনবিভাগ কর্মকর্তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাণীর প্রতি মায়ার কারণে আমরা গুইসাপটিকে মারতে না দিয়ে সেটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছি।
উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার বলেন, গুইসাপ মানুষ এবং পরিবেশবান্ধব একটি প্রাণী। ময়লা নোংরা, বিষাক্ত পোকামাকড় এবং ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা বেঁচে থাকে। এতে মানুষ অনেকটা নিরাপদে বসবাস করতে পারে। গুইসাপ মিঠা এবং লবণ পানিতে বসবাসের উপযোগী একটি উপকূলীয় প্রাণী। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, না বুঝে এটিকে নির্বিচারে হত্যা করা হয়। আবার গুইসাপ মেরে টাকার লোভে চামড়া বিক্রি করা এবং অনেক উপজাতি সম্প্রদায়ের লোকজন এটির মাংস খাওয়ার ফলেও বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অর্জুন দেব নাথ বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। একে আমাদের বাঁচিয়ে রাখা দরকার।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited