বাঘাইছড়ি সংবাদদাতা | ১০:৩৫ পিএম, ২০২২-১২-২২
পর্যটকদের জন্য আবারো উন্মুক্ত করে দেয়া হলো সাজেক হেলিপ্যাড। সাজেকের জিরো পয়েন্টের পাশে থাকা হেলিপ্যাডটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এখান থেকেই সূর্যোদয় উপভোগ করেন পর্যটকরা। তবে ১৫ নভেম্বর সংস্কার কাজ ও নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডে প্রবেশ বন্ধ করে কর্তৃপক্ষ। প্রায় মাসখানেক বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করা হয়েছে সাজেকের হেলিপ্যাড। সাজেকের চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল বলেন, পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট হচ্ছে সাজেক হেলিপ্যাড। কারণ এখান থেকে ভোরে সূর্যোদয় দেখা যায় এবং সাজেকের এ জায়গাটিতে বসে পর্যটকরা আড্ডা দেন ও ঘুরাঘুরি করেন।
হেলিপ্যাড উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আগে পর্যটকরা প্রায় সময় বাইক, গাড়ি এসব নিয়ে হ্যালিপ্যাডে উঠে যেতো। এতে করে হেলিপ্যাডের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কর্তৃপক্ষ হেলিপ্যাডের চারপাশে তারের বেড়া নির্মাণ করে গাড়ি উঠতে না পারে মতো ব্যবস্থা করেছে। একই সঙ্গে কিছু জায়গায় সংস্কার কাজ শেষে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে করে আবারো সাজেকে আসা পর্যটকরা ভোরে ভোরে সূর্যোদয় দেখতে পারবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited