বিলাইছড়ি প্রতিনিধি | ০২:০২ পিএম, ২০২২-১২-২৩
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর কর্তৃক সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুঃস্থ প্রায় ১শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের এর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এইসময় রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন। পরে তিনি স্থানীয় হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়ে তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন বলে জানান এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited