লংগদু প্রতিনিধি | ০৮:৫২ পিএম, ২০২২-১২-২৫
রাঙামাটির লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ডিসেম্বর), লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের (সাবেক রাবেতা হাসপাতাল) রেস্টহাউজ প্রাঙ্গনে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইবনে সিনা ট্রস্টের ডাইরেক্টর-ঢাকা এডমিন মোঃ আনিছুজ্জামান।
ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন এর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডাইরেক্টর এন্ড সেক্রেটারি মোঃ নুরুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি। বক্তব্যে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইবনে সিনা ট্রাস্ট লংগদুর ভিতরে অনেক সুন্দর পরিবেশ। ক্ষতি পূরন দিয়ে আর্তপীড়িতদের জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ইসবে সিনা হাসপাতাল ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সুনাম আমি শুনেছি। জরুরী চিকিৎসার জন্য আধুনিকমাানের যন্ত্রপাতির প্রয়োজন তাই ডিজিটাল এক্স-রে মেশিন সংযোন উদ্বোধন করা হচ্ছে। যা অত্রাঞ্চলের গরীব মানুষের চিকিৎসার জন্য খুবই সহায়ক হবে। এক্ষেত্রে সকলের সহযোগীতার প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সেনা জোনের আরএমও ক্যাপ্টেন জোবায়ের, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজেল অধ্যক্ষ মোহাম্মদ শহিদুলাহ, লংগদু থানার এস আই শাহাবুর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলা নাছির উদ্দিন, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও হেডম্যান এখলাস মিঞা খান, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ উপজেলার বিভিন্ন এলাকার পলি চিকিৎসকগন উপস্থিত ছিলেন।
এরপরে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ক্রেস্ট উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited