কাপ্তাই প্রতিনিধি | ০১:০৮ পিএম, ২০২২-১২-২৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫শত ৮৭টি পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাইখালী ইউনিয়নের নারান গিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
২নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা এর সভাপতিত্বে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সদস্য(বাস্তবায়ন ) ও সোলার প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দীন মাহমুদ প্রমুখ।
এইসময় উপজেলা আওয়ামীলীগ নেতা অজয় সেন ধনা সহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে অন্ধকার দূর করে বিদ্যুৎসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ৫শত ৮৭টি পরিবারের নিকট এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন - উর- রশীদ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited