মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:৩৫ এএম, ২০২৩-০১-০১
সারাদেশের মতো রাঙামাটিতেও প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকালে নতুন বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
বই উৎসবের দু’টি স্কুলে জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার , রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা সহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন।
পাহাড়ে এবছরও প্রাথমিক পর্যায়ে প্রাক-প্রাথমিক তথা শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির ৬৭ হাজার শিক্ষার্থীর হাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় রচিত বই তুলে দেওয়া হয়।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মনে খুশীর বন্যা বয়ে যায়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইয়ের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রাঙামাটির সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে আয়োজিত পাঠ্য পুস্তক উৎসবে শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
উল্লেখ্য রাঙামাটি জেলার ১০ উপজেলায় প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী ৩লাখ ৭৬ হাজার ৫২৯টি বই পাবে এবং জেলার ১০ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ৩ লাখ ৬০ হাজার ৩৫১টি বই পাবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited