নিজস্ব প্রতিবেদক | ০৫:১২ পিএম, ২০২৩-০১-০২
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে রাঙামাটিতে ৩দিন ব্যাপী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় সোমবার সকাল ১০টায় রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে কারাতে প্রতিযোগিতার মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে ৩ দিন ব্যাপী যুব গেমসের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ-কমিটির আহবায়ক আশিষ কুমার চাকমা নব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ফুটবল একাডেমীর সভাপতি ওয়াশিংটন চাকমা, জেলা কারাতে উপ-কমিটির সদস্য সচিব মোঃ আবু তৈয়ব, প্রতিভা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সচিব আব্দুল করিম লালু, জেলা কারাতে কোচ জসস্বী চাকমা ভূনক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বেনু দত্ত, সৈয়দ ইসমাইল হোসেন প্রমূখ।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে এবার রাঙামাটিতে ফুটবল, কাবাডি, দাবা, এ্যথলেটিকস আন্তঃ উপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
আগামী ৪ জানুয়ারী রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited