মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:৫০ এএম, ২০২৩-০১-০৫
রাঙামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় জনসাধারণের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান এবং শীতবন্ত্র প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ০৫ জানুয়ারি) সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি কতৃক অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, শীতার্থদের
জন্য শীতবস্ত্র, মসজিদের উন্নয়কল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর মো. খায়রুল হাসান , মেজর পারভেজ রহমান সহ সংশ্লিষ্টরা।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী জাতী, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয় নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ও জানান তিনি ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited