নিজস্ব প্রতিবেদক | ০৪:২৪ পিএম, ২০২৩-০১-০৫
রাঙামাটি রিজিয়নের জুরাছড়ি জোনের দূর্গম এলাকা হতে অবৈধ সেগুন কাঠ, কাঠ পাচারকারীদের ব্যবহৃত বন্দুক এবং বনবিভাগের সীল উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি রিজিয়নের জুরাছড়ি জোন কর্তৃক ০৪ জানুয়ারি (বুধবার) স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে জোনের আওতাধীন মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া, কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬১৬ লগ সেগুন কাঠ এবং কাঠ পাচারকারীদের ব্যবহৃত ০১ টি পরিত্যাক্ত গাদা বন্দুক এবং বনবিভাগের সীল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে জব্দকৃত অবৈধ কাঠের আনুমানিক বাজার মূল্য ৩,৫৭,২৬,৪০০.০০ টাকা। উদ্ধারকৃত কাঠ, বন্দুক এবং অন্যান্য সামগ্রী স্থানীয় বনবিভাগ এবং থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ কাঠ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার কারীদের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা ও কাঠ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকাবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited