নিজস্ব প্রতিবেদক | ০৯:০৬ পিএম, ২০২৩-০১-০৮
জুরাছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (জেএসএস) ৭০-১শ সন্ত্রাসীর আবাসন ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনা বাহিনী। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলে ক্যাম্প থেকে গুলি, কার্তুজ, অস্ত্র বহন সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে বলে সেনা সুত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০-৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি- মৈদং-দুমদুম্যা সীমান্ত এলাকায় বেলতলা। বেলতলার পূর্বে বিচ্ছিন্ন একটি নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র ভরসা পায়ে হাটা। পাহাড়টি খুবই নির্জন হওয়াই সাধারণ মানুষের যাতায়াত খুবই কম।
সেনা বাহিনীর সুত্রে জানা গেছে, এই পাহাড়ে গড়ে তুলতে জনসংহতি সমিতির (জেএসএস) ৭০/১০০ জন সন্ত্রাসীর আবাসন ক্যাম্প। এই ক্যাম্পের থেকে পরিচালনা করা হয় চাঁদাবাজি, অহৃরণ ও সাধারণ মানুষদের ধরে এনে পাষবিক হিংস্রতা-নির্যাতন। গেল ৪,৫,৬ জানুয়ারি অদ্বিতীয় দুই জুরাছড়ির জোনের সেনা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
সেনা সুত্রমতে, ৭০-১০০ জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের আবাসিক ক্যাম্পে সেনা বাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ক্যাম্প থেকে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রশিদ বইসহ সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে। এছাড়াও এক মেট্রিক টন খাদ্যশষ্য ও বিপুল পরিমাণের গবাদিপশু পাওয়া যায়। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতংক বিরাজ করলেও সন্ত্রাসীদের ক্যাম্পে বিশেষ অভিযানে স্থানীয়দের স্বস্তি এসেছে বলে জানিয়েছেন অনেকেই।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, স্বাধীন সার্বভৌমত্ব দেশে কাউকে অবৈধ ভাবে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ করার সুযোগ দেওয়া হবেনা। এলাকার সকলের সহযোগিতা মাধ্যমে এসব সন্ত্রাসীদের কর্মকান্ড পতিরোধ করে উপজেলাকে সন্ত্রাস মুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited