নিজস্ব প্রতিবেদক | ০৪:১১ পিএম, ২০২০-০৯-০২
রাঙ্গামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ. এন. এম. মোরশেদ খান গত ০৮.০১.২০২০ তারিখের এক রায়ে রাঙ্গামাটির দেবাশীষ নগর নিবাসী ২৫ বছর বয়সের এক যুবককে ( সংগত কারনে নাম পরিচয় প্রকাশ করা হলনা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর অধীন একটি মামলায় আসামীর ৬ মাসের কারাদন্ড স্থগিত করে আসামীকে ৫ টি শর্তে প্রবেশন দিয়েছিলেন। অদ্য প্রবেশন কর্মকর্তা আলপনা চাকমার প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং আসামী, আসামীর মা ও স্ত্রী ও কৌসুলি এ্যাড. মামুনুর রশীদ মামুনের বক্তব্য শ্রবণ করে ও আসামীর আচরনে সন্তুষ্ট হয়ে রায় বাস্তবায়ন কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।
আদালতের বেঞ্চসহকারী মোঃ মনজুরুল ইসলাম ও আসামীর কৌসুলি মামুনুর রশিদ মামুন সূত্রে জানা যায় উক্ত আসামী ছিলেন নিরক্ষর কিন্তু তার মা ও স্ত্রী লিখতে পড়তে জানেন। আদালত উক্ত আসামীকে প্রবেশন প্রদান কালে অন্যান্য সদাচরনের শর্তের সাথে মায়ের নিকট অক্ষর জ্ঞান, শব্দ ও বাক্য গঠন শিখবেন মর্মে শর্ত দেন। আসামী সে মোতাবেক মায়ের কাছে লেখাপড়া শিখেন। আদালতে তিনি নিজে বর্ণ ও শব্দ লিখে দেখান। এতে বিচারক সন্তুষ্ট হয়ে আসামীকে, তার মাকে এবং প্রবেশন কর্মকর্তাকে ধন্যবাদ প্রদান করেন। আদালতের বিচারক তাঁর নিজের পক্ষ থেকে আসামীকে একটি কলম সৌজন্য উপহার প্রদান করেন।
প্রবেশন কর্মকর্তা আলপনা চাকমা জানান, প্রথমে অপরাধীদেরকে যদি প্রবেশন দিয়ে অপরাধ জগত থেকে রক্ষা করা যায় তাহলে সমাজে অপরাধ কমে আসবে বলে আশা করা যায়।
এদিকে এই মামলার কৌসুলী এডভোকেট মামুনুর রশিদ মামুন জানিয়েছেন, আসামীকে শুধু জেল জরিমানা দিয়ে সব সসয় শুধরানো যায় না। মাঝে মধ্যে কিছু অনুপ্রেরনামূলক মাধ্যমে আসামীর চিরাচরিত অভ্যাস বদলানো সম্ভব। যা এই মামলায় জেল জরিমানা না করে প্রবেশনের কিছু শর্ত দিয়ে আসামীকে পরিবর্তনের সুযোগ দিয়ে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রমাণ করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited