নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৪ পিএম, ২০২৩-০১-০৯
রাঙামাটি শহরের রিজার্ভমুখ গঙ্গা মন্দিরের পাশে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ। সোমবার (৯ জানুয়ারী) সকালে গঙ্গা মন্দির প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সদর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রমোতোষ দেব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কার্তীক দে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন টিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মো. আরিফ উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ রাঙামাটি পৌর শাখার সদস্য সচিব মিতু দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে ৩ বান টিন, নগদ ৫হাজার টাকা ও ২টি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে অতিথিরা।
এদিকে বিতরণের পূর্বে হাজী মো. মুছা মাতব্বরসহ অন্যান্য অতিথিরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited