নিজস্ব প্রতিবেদক | ০৭:৫০ পিএম, ২০২৩-০১-১৫
পার্বত্য চট্টগ্রাম এর দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার লক্ষে এবং আর্তমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়মূলক কাজকে আরও তরান্বিত করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়ে আজ ১৫ ডিসেম্বর দুপুরে বিএ-৬৮৪৫ লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি এর নির্দেশনায় আয়োজন করা হয় হেডম্যান ও কারবারি সম্মেলন। উক্ত সম্মেলনে সর্বমোট ৯৫ জন হেডম্যান এবং কারবারি অংশগ্রহণ করেন। সম্মেলনে জোনের আওতাভুক্ত দূর্গম এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং এর সমাধানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর ব্যাপারে আলাচনা করা হয়। জনগণের প্রতিনিধি হিসেবে দূর্গম এলাকা থেকে আগত হেডম্যান এবং করবারিগণ তাদের মতামত জোন কমান্ডার এর নিকট তুলে ধরেন। সকল ক্যাম্পের দ্বায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীল নিরাপত্তা অবস্থা বিদ্যমান রয়েছে বলে তারা মতপ্রকাশ করেন। এছাড়াও তারা জোন কর্তৃক পরিচালিত দূর্গম এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ এবং জোন কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোনের শান্তি শৃংখলা রক্ষার্থে এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য সর্বদা কাজ করে যাবে বলে জোন কমান্ডার সকলকে আশ্বস্ত করেন। ভবিষ্যতে বিলাইছড়ি জেলানের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited