কাপ্তাই প্রতিনিধি | ০৩:২০ পিএম, ২০২৩-০১-১৬
রাঙামাটির কাপ্তাইয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধনী করা হয়েছে। এতে কাপ্তাইয়ের ১৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সদস্য সচিব বির্দশন বড়ুয়া।
গত রবিবার বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা উদ্যান তত্ত্ববিদ মোঃ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বলে জানা যায়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited