নিজস্ব প্রতিবেদক | ০৯:২৯ পিএম, ২০২৩-০১-১৬
শিক্ষা শান্তি প্রগতি এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগ। ১৬ জানুয়ারী সোমবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এর মধ্যে দিয়ে দিনের কর্সুচী শুরু করে ছাত্রলীগ। পতাকা উত্তলন শেষে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী একযোগে বিশাল শোভা যাত্রা বের করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকাল ১১ ঘটিকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা সানি দেব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, মোঃ আলী হোসেন, দানবির চাকমা, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, রতন দাশ, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন। প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা প্রকাশ চাকমা। সভা সঞ্চালনা করেন ছাত্র নেতা শরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশাল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এছাড়া সন্ধায় উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited