রাজস্থলী প্রতিনিধি | ০৬:১০ পিএম, ২০২৩-০১-১৮
রাঙামাটি রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা অফিসার্স ক্লাব । বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফসারের কার্যালয়ে ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার উৎপল বড়ুয়ার পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হাসিবুল হাসিব, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, সেনালী ব্যাংক ব্যবস্থাপক ক্যসুইচিং মারমা, নবাগত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, পল্লীসঞ্চয় অফিসার রতনদেব প্রমুখ।এসময় সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ আরিফুল ইসলাম কে বিদায় জানান। বিদায়ী অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, "স্বাধীনতার পর এবছর প্রথম রাঙামাটির রাজস্থলী উপজেলায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখানকার মানুষ অনেক হেল্পফুল। আমি আমার সর্বস্ব দিয়ে এখানকার কৃষকদের মধ্যে সরকারের সুফল ভোগ করার সুযোগ তৈরি করার চেষ্টা করেছি।"বিদায়বেলা সকলের এইরকম ভালবাসায় যেকোনো কর্মকর্তার কাজের স্পৃহা আরও বৃদ্ধি করবে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited