গোলামুর রহমান-লংগদু | ০৭:২৪ পিএম, ২০২৩-০১-২১
আগুনে জ¦লছে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজার। শনিবার বিকেল পাঁচটা থেকে আগুনের সূত্রপাত হয়ে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। লংগদু সেনাজোন, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে অন্তত ৩০টির মতো দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাগেছে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, স্থানীয় মুসলিমের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে করে অন্তত ৭০ লাখ টাকার মতো ক্ষতির স্বীকার হয়েছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
এদিকে, উপজেলায় কোনো ধরনের ফায়ার সার্ভিস না থাকায় আগুনের খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে দমকল বাহিনীর একটি টিম পৌনে সাতটার সময় বাইট্টা বাজারে পৌছে আগুন নেভানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
আগুনের খবর পেয়ে লংগদু সেনাজোন, উপজেলা প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়েছেন এবং অগ্নিদূর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানাগেছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited