নিজস্ব প্রতিবেদক | ১১:৫০ পিএম, ২০২৩-০১-২৪
দীর্ঘদিন পর স্কুল এ্যাথলেটদের প্রানোচ্ছল অংশগ্রহনে রাঙামাটি সদর উপজেলা প্রসাশন ও উপজেলা ক্রীড়া সংস্থার জমকালো আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) এস এম ফেরদৌস ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) এস এম ফেরদৌস ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার মাধ্যমে দেশব্যাপী একটি ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠার জন্য এমন আয়োজন উদ্যোগ নেয়া হয়েছে । এর মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে এক অনবদ্য প্রাণচাঞ্চল্য ও প্রাণোদনা সৃষ্টি হবে বলে আশা করছি।’
এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, সহকারী কমিশনার ( ভুমি ) মাছুমা বেগম, ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমীর পরিচালক ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক এ্যাথলেট অংশ গ্রহন করে। প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টের ১ম,২য়,ও ৩য় হিসেবে ৯৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে সকালে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited