নিজস্ব প্রতিবেদক | ০২:২৮ পিএম, ২০২৩-০১-২৫
জেলার কাপ্তাই উপজেলা সদরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার , কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাপ্তাই উপজেলার সভাপতি রনজিত বাড়ৈ প্রমুখ।
নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা এলজিইডি অফিসের তত্বাবধানে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited