নিজস্ব প্রতিবেদক | ০২:৩১ পিএম, ২০২৩-০১-২৫
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বিভিন্ন ইউনিয়নের নারীদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তথ্য প্রকল্পের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পবিষদ প্রাঙ্গনে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা তাহমিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও সাবেক বেগম মনোয়ারা জাহান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি জয়শ্রী দে,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা প্রমুখ।
উঠান বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নারীরা অংশ নেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited